‘১৭ বার অবসর নেওয়া মানুষের কথার কোনো দাম নেই!’ হুমায়ুনের কান্নাকে ‘কুমীরের কান্না’ বলে তোপ সজলের – এবেলা

‘১৭ বার অবসর নেওয়া মানুষের কথার কোনো দাম নেই!’ হুমায়ুনের কান্নাকে ‘কুমীরের কান্না’ বলে তোপ সজলের – এবেলা

এবেলা ডেস্কঃ

উপনির্বাচনের ফলাফল ঘোষণার মুখে রাজ্য রাজনীতিতে তীব্র পারদ চড়ালেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের রাজনীতি ছাড়ার ঘোষণা ও চোখের জলকে সরাসরি ‘কুমীরের কান্না’ বলে উড়িয়ে দিলেন তিনি।

ভোটগণনার গতিপ্রকৃতি দেখে ছেলের হার নিশ্চিত বুঝে কেঁদে ফেলেন হুমায়ুন কবীর এবং রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়ে সজল ঘোষ বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যাচার ও নাটক। বাংলার মানুষ ওঁর আসল চরিত্র বুঝে গেছেন। নিজে এবং ছেলেকে একসঙ্গে বিধানসভায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন উনি দেখেছিলেন, রাজ্যবাসী ভোটের মাধ্যমে তার সঠিক জবাব দিয়েছে।”

হুমায়ুনের বারবার দলবদল ও অবসরের সিদ্ধান্তকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক বলেন, “এর আগেও উনি অন্তত ১৭ বার রাজনীতি থেকে অবসর নিয়ে আবার ফিরে এসেছেন। তাই ওঁর কথার আজ আর কোনো মূল্য নেই।” এর পাশাপাশি সজল হুঁশিয়ারি দিয়ে জানান, হুমায়ুন বিধানসভায় পা রাখলে বাকি বিধায়করা তাঁকে উপযুক্ত “বোঝা বুঝিয়ে দেবেন”।

অতীতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুমায়ুনের আক্রমণাত্মক মন্তব্য এবং সম্প্রীতি বিনষ্টের চেষ্টার কড়া সমালোচনা করেন সজল। বাংলায় হিন্দু-মুসলিম ভেদাভেদের রাজনীতি গুঁড়িয়ে দেওয়া হবে জানিয়ে তিনি পরিষ্কার বার্তা দেন যে, রাজ্যবাসী সম্প্রীতিতেই বিশ্বাসী। উপনির্বাচনের ফল প্রকাশের ঠিক আগের মুহূর্তে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এই বাকযুদ্ধ বাংলা রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *