জয়নগরের পুজোয় তাক লাগাতে আসছে চাঁদের পাহাড় থেকে হাঁদা-ভোদা! – এবেলা

জয়নগরের পুজোয় তাক লাগাতে আসছে চাঁদের পাহাড় থেকে হাঁদা-ভোদা! – এবেলা

এবেলা ডেস্কঃ

এবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে জমজমাট দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর এলাকা। ভিন্নধর্মী ও নজরকাড়া থিমের ডালি সাজিয়ে দর্শনার্থীদের মন কাড়তে প্রস্তুত স্থানীয় পুজো কমিটিগুলি। ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা এই আয়োজনগুলিতে স্থান পেয়েছে সমাজের নানা চিত্র ও সাহিত্যিক সৃষ্টি। কোথাও বাবা-মায়ের সঙ্গে সন্তানের মধুর সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে, আবার কোথাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘চাঁদের পাহাড়’-এর রোমাঞ্চকর পরিবেশ জীবন্ত করে তোলা হচ্ছে মণ্ডপের অন্দরে।

পাশাপাশি, শিশুসাহিত্যিক নারায়ণ দেবনাথের জনপ্রিয় চরিত্র হাঁদা-ভোদা ও নন্টে-ফন্টে থেকে শুরু করে কৃষকদের জীবনযন্ত্রণা কিংবা সমুদ্রের প্লাস্টিক দূষণের মতো সচেতনতামূলক বার্তা থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। গুজরাটের অক্ষরধাম ও সোমনাথ মন্দির কিংবা উদয়পুরের জগদীশপুরী মন্দিরের আদলে তৈরি হচ্ছে একাধিক সুদৃশ্য মণ্ডপ। সব মিলিয়ে এবারের পুজোয় জয়নগরের বিভিন্ন ক্লাবের অভিনব উদ্যোগ দর্শনার্থীদের ভিড় টানবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *