বড় ধামাকা! এবার কার নামে নামাঙ্কিত হচ্ছে নয়ডার ঐতিহাসিক আন্তর্জাতিক বিমানবন্দর? – এবেলা

বড় ধামাকা! এবার কার নামে নামাঙ্কিত হচ্ছে নয়ডার ঐতিহাসিক আন্তর্জাতিক বিমানবন্দর? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবায় ২৫ বছর পূর্ণ করার ঐতিহাসিক মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে এক নজিরবিহীন পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার।রাজ্যের নয়ডায় অবস্থিত জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে রাখার প্রস্তাব অনুমোদন করেছে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুই উপমুখ্যমন্ত্রী ও শরিক দলের নেতাদের উপস্থিতিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, দেশের অগ্রগতিতে মোদিজির অসামান্য অবদান এবং উত্তরপ্রদেশের প্রতি তাঁর বিশেষ দূরদর্শিতার প্রতি সম্মান জানিয়েই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে সিলমোহর দেওয়া হয়েছে।

চারটি পর্যায়ে নির্মিত হতে চলা এই মেগা প্রকল্পটির প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন চলতি বছরের ২৮ মার্চ প্রধানমন্ত্রী মোদি নিজেই করেছিলেন। সম্পন্ন হওয়ার পর এটি এশিয়ার বৃহত্তম বিমানবন্দরের গৌরব অর্জন করবে। প্রায় ৩,৩০০ একর জমিতে গড়ে ওঠা এর প্রথম পর্যায়ের রানওয়ে ও টার্মিনাল দিয়ে প্রতি বছর অন্তত ১ কোটি ২০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই বিশ্বমানের বিমানবন্দরটির নাম প্রধানমন্ত্রীর নামে হওয়ায় রাজ্যের অর্থনৈতিক বিকাশ ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *