সল্টলেকের পুজোয় অন্নপূর্ণার কৃপা! দুধে-ভাতে থাকার আকুতি নাড়িয়ে দেবে মন! – এবেলা

সল্টলেকের পুজোয় অন্নপূর্ণার কৃপা! দুধে-ভাতে থাকার আকুতি নাড়িয়ে দেবে মন! – এবেলা

এবেলা ডেস্কঃ

সল্টলেক এ কে ব্লকের দুর্গাপুজো এবার ৪০ বছরে পা দিল। ‘অন্যের কথা–অন্নর কথা’ থিমের মাধ্যমে মা অন্নপূর্ণার ভাণ্ডারে খাদ্যের অভাব না হওয়ার আর্তি তুলে ধরেছেন শিল্পী রিন্টু কনার। মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে মা অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনির উপাখ্যান। পটচিত্র, জলপথ, নৌকো এবং মাঝির দৃশ্যের মাধ্যমে লোককথার সেই কাহিনি জীবন্ত হয়ে উঠেছে। মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এবং সবার ভালো থাকার আকাঙ্ক্ষাই এবারের মণ্ডপের মূল বার্তা।

সেক্টর টু-এ অবস্থিত এই পুজো দেখতে প্রতি বছরই ভিড় জমান লক্ষাধিক দর্শনার্থী। সাবেকি রীতিনীতি মেনে মহালয়ায় চক্ষুদান সম্পন্ন হয়েছে। শিল্প, লোকসংস্কৃতি ও মানবিক বার্তার মেলবন্ধনে তৈরি এই মণ্ডপ দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত। ঐতিহ্য এবং অন্নপূর্ণার আশীর্বাদের টানে পুজোর দিনগুলিতে সল্টলেকের এই আকর্ষণ মিস করতে চাইবেন না কেউ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *