ট্রামে হঠাৎ দেখা, ৭ বছরের প্রেম আর বিতর্ক, কেমন কাটছে ইউটিউবার ধ্রুব রাঠির ব্যক্তিগত জীবন? – এবেলা

ট্রামে হঠাৎ দেখা, ৭ বছরের প্রেম আর বিতর্ক, কেমন কাটছে ইউটিউবার ধ্রুব রাঠির ব্যক্তিগত জীবন? – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউটিউবার ধ্রুব রাঠি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে ভিডিও তৈরি করে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন। জার্মানির নাগরিকত্ব নিলেও তাঁর ভিডিওর মূল কেন্দ্রবিন্দু থাকে ভারত। তবে পেশাগত জীবনের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও কম রোমাঞ্চকর নয়। ২০১৪ সালে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে গিয়ে ট্রামে জার্মানির তরুণী জুলি লবর-রাঠির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। দীর্ঘ সাত বছর প্রেমের সম্পর্কের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে। সোশাল মিডিয়ায় ধ্রুবর নিয়মিত যাতায়াত থাকলেও জুলি তুলনামূলকভাবে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন।

জার্মানির নাগরিক হলেও ধ্রুবর বিভিন্ন ভিডিও ও রাজনৈতিক মন্তব্য ঘিরে অতীতে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, মানচিত্রে ত্রুটি কিংবা প্যাকেটজাত জুসের তুলনা নিয়ে আইনি জটিলতা ও কলকাতা হাই কোর্টের নির্দেশের মুখে পড়তে হয়েছে তাঁকে। সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগদানের বিষয়টিকে কেন্দ্র করেও তিনি খবরের শিরোনামে এসেছেন। সোশাল মিডিয়ায় সরব এই ইনফ্লুয়েন্সরের ব্যক্তিগত ও পেশাগত জীবন বরাবরই নেটিজেনদের কৌতূহলের অন্যতম প্রধান বিষয়।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *