বামেদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অধরা! নন্দীগ্রাম ও রেজিনগরের ফলে কপালে চিন্তার ভাঁজ – এবেলা

বামেদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অধরা! নন্দীগ্রাম ও রেজিনগরের ফলে কপালে চিন্তার ভাঁজ – এবেলা

এবেলা ডেস্কঃ

ফলতার উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসার পর রাজ্যে বিরোধী পরিসর দখলের যে আশায় বুক বেঁধেছিল বাম শিবির, সাম্প্রতিক নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের ফল তাতে বড়সড় ধাক্কা দিল। রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন কোণঠাসা থাকার পর ফলতার ফল বামেদের কাছে অক্সিজেনের মতো কাজ করলেও, দুই নতুন কেন্দ্রের ফলাফল তাদের সাংগঠনিক দুর্বলতাকে ফের প্রকট করে তুলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নন্দীগ্রাম ও রেজিনগর—এই দুই কেন্দ্র মিলিয়ে বামেদের মোট প্রাপ্ত ভোট দশ হাজারের গণ্ডিও পেরোতে পারেনি।

নন্দীগ্রামে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি পেয়েছেন ৫,৭৭৯ ভোট এবং রেজিনগরে সিপিআইএম প্রার্থী মহম্মদ সঈদ পেয়েছেন ৩,৭৯৭ ভোট। যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে শেষ করা এই প্রার্থীরা বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন। এই বিপর্যয়ের বিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন যে, এই কেন্দ্রগুলিতে কোনো অবাধ ভোট হয়নি, বরং পুলিশকে ব্যবহার করে শাসক দল রিগিং করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্যের বিরোধী রাজনৈতিক শূন্যতা পূরণে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে বাম শিবিরকে আরও অনেক বেশি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *