পশ্চিম তীরে প্যালেস্তিনীয়দের রুটিরুজিতে ইজরায়েলি আঘাত জলপাই বন সাফে কোন গোপন ছক – এবেলা

পশ্চিম তীরে প্যালেস্তিনীয়দের রুটিরুজিতে ইজরায়েলি আঘাত জলপাই বন সাফে কোন গোপন ছক – এবেলা

এবেলা ডেস্কঃ

অধিকৃত পশ্চিম তীরে প্যালেস্তিনীয়দের অস্তিত্ব এবং অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে নতুন কৌশলে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপাই বন কেটে সাফ করে দেওয়ার পাশাপাশি অলিভ চাষিদের ওপর গুলি চালানোর গুরুতর অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। অক্টোবর মাসে উত্তর গোলার্ধে যখন জলপাই ফল তোলার মরসুম শুরু হয়, ঠিক তখনই স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে হাজার হাজার অলিভ গাছ কেটে ফেলা হচ্ছে। রামাল্লার কাছে আল-মুঘাহির গ্রামের মতো বহু এলাকায় সেনা অভিযান চালিয়ে হাজার হাজার জলপাই গাছ গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা স্থানীয় প্যালেস্তিনীয়দের চরম আর্থিক ও মানসিক সংকটের মুখে ঠেলে দিয়েছে।

এই ব্যাপক উচ্ছেদ এবং প্রকৃতি ধ্বংসের নেপথ্যে রয়েছে ইজরায়েলের বড় ধরনের ভৌগোলিক ও রাজনৈতিক চক্রান্ত। টু-স্টেট সলিউশনের রূপরেখা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে পশ্চিম তীরে নতুন করে প্রায় একশো ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যাতায়াতের সুবিধা ও ইহুদি বসতি বিস্তারের অজুহাতে ঐতিহ্যবাহী জলপাইয়ের বাগান নির্মূল করে ওই অঞ্চলের জনসংখ্যাগত ভারসাম্য বদলে দেওয়ার চেষ্টা চলছে। শুধু জমি দখলই নয়, বরং ‘গ্রেটার জেরুজালেম’ গড়ে তুলে প্যালেস্তিনীয়দের অস্তিত্বের ইতিহাস পুরোপুরি মুছে দেওয়ার এই আগ্রাসী পদক্ষেপ বিশ্ব সভ্যতার ওপর এক চরম আঘাত হিসেবে দেখা দিচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *