রাজ্যজুড়ে শতবর্ষের পথে আরএসএস! নবদ্বীপ থেকে তেহট্ট—কোথায় কী ঘটছে সংঘের মেগা প্রচারে? – এবেলা

রাজ্যজুড়ে শতবর্ষের পথে আরএসএস! নবদ্বীপ থেকে তেহট্ট—কোথায় কী ঘটছে সংঘের মেগা প্রচারে? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ প্রখণ্ড কর্মসূচি ও পথ সঞ্চালন অনুষ্ঠিত হয়েছে। নবদ্বীপের বামনপুকুর থেকে মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত এবং নদিয়ার তেহট্টে স্বয়ংসেবকরা পূর্ণ গণবেশে সুশৃঙ্খল পদযাত্রায় অংশ নেন। সকালের এই কর্মসূচিতে গেরুয়া পতাকা উত্তোলনের পাশাপাশি ব্যায়াম ও যোগচর্চার আয়োজন করা হয়। এতদিন শাখা স্তরে সীমাবদ্ধ থাকা সংঘের কর্মকাণ্ড ও উপস্থিতি বর্তমানে রাজ্যের সর্বত্র ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

এদিকে, এই সাংগঠনিক বিস্তার ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সম্প্রতি পশ্চিমবঙ্গ সফর করেন সংঘ প্রধান মোহন ভাগবত। বর্ধমানে মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ প্রান্তের শীর্ষ সংগঠকদের নিয়ে দু’দিনব্যাপী ম্যারাথন বৈঠক শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ওই বৈঠকে সংগঠনের সাংগঠনিক রদবদল এবং সর্বস্তরে সংঘকে পৌঁছে দেওয়ার নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংঘ প্রধানের এই বঙ্গ সফর এবং জেলায় জেলায় অনুষ্ঠিত হওয়া বর্ণাঢ্য পথ সঞ্চালন কর্মসূচি রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *