লখনউয়ে রহস্যমৃত্যু ক্যাফে মালিকের, লিভ-ইন সঙ্গিনীর বিরুদ্ধে খুনের গুরুতর অভিযোগ মায়ের! – এবেলা

লখনউয়ে রহস্যমৃত্যু ক্যাফে মালিকের, লিভ-ইন সঙ্গিনীর বিরুদ্ধে খুনের গুরুতর অভিযোগ মায়ের! – এবেলা

এবেলা ডেস্কঃ

লখনউয়ের চারতলা বাড়ির ছাদ থেকে পড়ে ২৭ বছর বয়সি ক্যাফে মালিক শিবা শর্মার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় মৃত যুবকের লিভ-ইন সঙ্গিনী রশ্মি দুবে ও তাঁর বোন শ্রদ্ধার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন শিবার মা রঞ্জনা শর্মা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে শিবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল এবং পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে।

মৃতের মায়ের অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছলেও দীর্ঘক্ষণ শিবার সন্ধান পাওয়া যায়নি। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শিবার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, রক্তের দাগ এবং সিগারেটের ছ্যাঁকার মতো গুরুতর জখম রয়েছে বলে পরিবারের দাবি। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট এবং কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *