আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা নবান্নের! সরকারি কর্মীদের জন্য কী নতুন সুবিধা? – এবেলা

আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা নবান্নের! সরকারি কর্মীদের জন্য কী নতুন সুবিধা? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী কার্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। সরকারের নজরে এসেছে যে, অনেক কর্মী ও পেনশনভোগী ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর সুবিধা নেওয়া সত্ত্বেও একই সাথে আয়ুষ্মান ভারত কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নিজদের কাছে রেখে দিয়েছেন। এই দ্বৈত সুবিধা বন্ধ করতেই রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ। নবান্নের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরকারি কর্মীদের নিজ নিজ কর্মবিভাগে নির্দিষ্ট নীতি মেনে ঘোষণাপত্র এবং রসিদসহ কার্ড দুটি ফেরত দিতে হবে।

ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরকে কর্মীদের জমা দেওয়া ঘোষণাপত্র ও প্রামাণ্য নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কর্মচারী নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কার্ড জমা না দিলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারের ২০১৮ সালে চালু হওয়া আয়ুষ্মান ভারত ও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্যায্য ব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত। স্বচ্ছতা বজায় রাখতে এবং নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষার সঠিক বণ্টন সুনিশ্চিত করতেই সব তথ্য দ্রুত যাচাইয়ের জোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *