এটিএম মেশিনের পিছনে অদ্ভুত শব্দ, কী লুকিয়ে ছিল সেখানে জানলে চমকে উঠবেন – এবেলা

এটিএম মেশিনের পিছনে অদ্ভুত শব্দ, কী লুকিয়ে ছিল সেখানে জানলে চমকে উঠবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

ধূপগুড়ির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে হাড়হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হলেন গ্রাহকরা। রবিবার দুপুরে পুজোর কেনাকাটার জন্য এটিএমে ঢোকা গ্রাহকরা আচমকাই ভিতর থেকে ফোঁসফোঁস শব্দ শুনতে পান। সন্দেহ হওয়ায় মেশিনের পিছনে তাকাতেই চোখে পড়ে কুণ্ডলী পাকিয়ে ফণা তুলে বসে রয়েছে একটি বিশালাকার বিষধর গোখরো। দৃশ্যটি দেখেই মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গ্রাহকরা প্রাণভয়ে বাইরে বেরিয়ে আসেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যরা। তাঁরা এসে তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করেন এবং প্রায় এক ঘণ্টার কঠোর চেষ্টায় চার ফুট লম্বা গোখরো সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। সংগঠনের সদস্য ভজন সাহা জানান যে সময়মতো সাপটি উদ্ধার না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পরবর্তীতে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। সময়মতো সাপটিকে সরাতে পারায় অবশেষে স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দা ও এটিএম গ্রাহকদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *