অন্নপূর্ণা যোজনার টাকা কবে? পুজোর আগেই কি অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? জানুন বড় আপডেট! – এবেলা

অন্নপূর্ণা যোজনার টাকা কবে? পুজোর আগেই কি অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? জানুন বড় আপডেট! – এবেলা

এবেলা ডেস্কঃ

দেখতে দেখতে চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শরতের আকাশ আর ঢাকের বাদ্যি জানান দিচ্ছে পুজো শুরু হতে আর বেশি দেরি নেই। এর মাঝেই অনেকের মনেই চিন্তা, অক্টোবরে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? আর এই বিষয়েই এবার সামনে এল এক বড় আপডেট।

গত সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাতে শুরু করেছিল রাজ্য সরকার। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের পাশাপাশি রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবসও পালিত হয়েছিল। সেই কারণে অনেকেই মনে করছেন, এই মাসেও হয়তো ১৭ তারিখ থেকেই টাকা ঢুকতে শুরু করবে।

তবে একটি বিষয় মাথায় রাখা দরকার, আগামী ১৭ অক্টোবর থেকেই কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। ফলে সেই পুজো চলাকালীন সময়ে টাকা পাঠানো হবে না বলেই ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, চলতি মাসে ঠিক কত তারিখ থেকে ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার?

অক্টোবরের অন্নপূর্ণা যোজনার কিস্তি নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। তবে একাধিক বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, পুজোর আগেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। সেই ক্ষেত্রে আজ ১২ অক্টোবর থেকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই কদিন ব্যাংক অ্যাকাউন্টে বিশেষ নজর রাখুন এবং টাকা ঢুকল কি না তা নিয়মিত চেক করতে থাকুন।

এদিকে, অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তি পাঠানোর আগে উপভোক্তাদের তালিকার ব্যাপক যাচাই বা ছাঁটাই শুরু করেছে রাজ্য সরকার। মূলত পাঁচটি কারণে বহু ‘অযোগ্য’ মহিলার নাম এই তালিকা থেকে বাদ যেতে পারে বলে খবর। জানা গিয়েছে, কেউ তথ্য গোপন করলে, ভুল বা মিথ্যা তথ্য দিলে, সরকারি চাকরিজীবী হলে, নিয়মিত পেনশনভোগী হলে কিংবা আয়কর দিলে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা বন্ধ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *