রাজভবন থেকে লোকভবন, ৬টি গেটের নাম বদলে বাংলায় সৃষ্টি হলো নতুন ইতিহাস – এবেলা

রাজভবন থেকে লোকভবন, ৬টি গেটের নাম বদলে বাংলায় সৃষ্টি হলো নতুন ইতিহাস – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা রাজভবনের ঐতিহ্যবাহী ৬টি প্রবেশদ্বারের নতুন নামকরণ করা হলো। ইংরেজ আমল থেকে চলে আসা পুরনো নামগুলো বদলে এবার বাংলার বিশিষ্ট মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। লোকভবনের দক্ষিণ দিকের প্রধান গেটটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ঋষি বঙ্কিম দ্বার’, যা দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যপাল যাতায়াত করবেন। অন্যদিকে উত্তর দিকের সাধারণ প্রবেশপথটি বিশ্বকবির স্মরণে ‘কবিগুরু দ্বার’ নামে পরিচিতি পেয়েছে। এ ছাড়াও উত্তর-পশ্চিমের গেটটির নাম রাখা হয়েছে ‘ক্ষুদিরাম বোস দ্বার’ এবং পূর্ব দিকের প্রবেশদ্বারের নতুন নাম ‘সিধো-কানহো দ্বার’। উত্তর-পূর্ব দিকের গেটটির নামকরণ করা হয়েছে ‘রাজা রামমোহন রায় দ্বার’ এবং মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে যাতায়াত করেন, তার নাম দেওয়া হয়েছে ‘ডক্টর বিধানচন্দ্র রায় রোড’।

বাংলার সাহিত্য, স্বাধীনতা সংগ্রাম, সমাজ সংস্কার এবং আদিবাসী বিদ্রোহের মহিমান্বিত ইতিহাসকে সম্মান জানাতেই রাজ্যপালের এই বিশেষ পদক্ষেপ। এতদিন রাজভবনের গেটগুলি কেবল দিক নির্দেশক নামে পরিচিত ছিল, যার অবসান ঘটে নতুন নামকরণের ফলক বসানোর কাজ শুরু হয়েছে। ঐতিহাসিক এই পরিবর্তন লোকভবনের প্রবেশপথগুলিকে দিয়েছে এক নতুন নান্দনিক ও সাংস্কৃতিক পরিচিতি। প্রতিটি গেটের নামের পাশে বিশেষ মর্যাদায় খোদাই করা হয়েছে অশোক স্তম্ভও। এর ফলে সরকারি ভবনটির সামগ্রিক চেহারায় এক নতুন গাম্ভীর্য ও জাতীয়তাবোধ যুক্ত হলো, যা রাজ্যের গৌরবময় ঐতিহ্যকে আরও সজীব করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *