রাজনীতিতে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠি? জার্মানি থেকে ফিরে কী সাফাই দিলেন জনপ্রিয় ইউটিউবার? – এবেলা

রাজনীতিতে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠি? জার্মানি থেকে ফিরে কী সাফাই দিলেন জনপ্রিয় ইউটিউবার? – এবেলা

এবেলা ডেস্কঃ

জার্মানি থেকে দেশে ফিরে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ধ্রুব রাঠি। দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর সাংবাদিক বৈঠকে তাঁকে নিয়ে চলা জল্পনার জল ঢেলেছেন তিনি।সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ধ্রুব।

রবিবার রাতে আয়োজিত সেই সাংবাদিক বৈঠকে ধ্রুব রাঠি স্পষ্ট জানান যে, এখনই তাঁর রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর মতাদর্শ বা ইস্যু মিলে গেলে পরিস্থিতি আলাদা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। নিজেকে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দাবি করে তিনি জানান, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয়, বরং সাধারণ মানুষের অধিকার রক্ষার্থেই তিনি এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *