অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী! সমালোচকদের একহাত নিয়ে কার পাশে দাঁড়ালেন শুভেন্দু? – এবেলা

অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী! সমালোচকদের একহাত নিয়ে কার পাশে দাঁড়ালেন শুভেন্দু? – এবেলা

এবেলা ডেস্কঃ

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাস্তায় নেমে সক্রিয় কাজ করে চলেছেন অগ্নিমিত্রা পাল। বাজার থেকে রাস্তাঘাট—নজরদারি চালাচ্ছেন সব কিছুতেই। অন্যদিকে, শক্ত হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি পরিস্থিতি সামাল দিয়ে প্রশংসিত হচ্ছেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তবে কাজের পাশাপাশি নিয়মিত রাজনৈতিক সমালোচনারও মুখোমুখি হতে হয় তাঁদের। সম্প্রতি এই দুই নারী নেত্রীর কাজের মুন্সিয়ানায় মুগ্ধ হয়ে তাঁদের পাশেই শক্ত হাতে ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার কুঁদঘাটের একটি জলাশয় পুনরুদ্ধার অনুষ্ঠানে উপস্থিত থেকে অগ্নিমিত্রা ও শর্বরীর কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সমালোচকদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় জানান, যাঁরা নিজেরা কিছু করেন না, তাঁরাই প্রো-অ্যাক্টিভ কাজ দেখে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালান। পাশাপাশি, যাদবপুরকে রাষ্ট্রবাদের লাইনে ফেরানোর জন্য শর্বরী মুখোপাধ্যায়ের ভূমিকারও প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর কাজের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *