উৎসবের মেজাজে বিরাট সুখবর! নবম-দশমের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ তালিকা প্রকাশ করল SSC, দেখুন সরাসরি লিঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুমে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এলো এক বিরাট আনন্দের খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ (TET Interview)-এর প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় এসএলএসটি (SLST)-র সংশোধিত ও চূড়ান্ত শূন্যপদের ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি করা হয়েছে। গত ১২ই অক্টোবর এসএসসি-র তরফে এ বিষয়ে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়সূচি জানতে প্রার্থীদের নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। পরবর্তীতে ওই ওয়েবসাইট থেকেই চাকরিপ্রার্থীরা নিজেদের নথিপত্র (Documents) যাচাই করে নিতে পারবেন।
এক নজরে শূন্যপদের হিসাব ও অন্যান্য তথ্য:
মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার নবম ও দশম শ্রেণীতে সহকারী শিক্ষক পদে মোট ২৩,২০৯টি শূন্যপদ রয়েছে। এছাড়া দ্বিতীয় এসএলএসটি (২০২৫)-এর জন্য বিষয়, মাধ্যম, লিঙ্গ এবং সংরক্ষণভিত্তিক সম্ভাব্য শূন্যপদের বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আনা হয়েছে।
- বাংলা মাধ্যম: মোট ১৯,৯৪৮টি শূন্যপদ।
- পুরুষ ও মহিলা (উভয়): ১৪,৮২৫টি
- শুধুমাত্র মহিলা: ৫,১২৩টি
- হিন্দি মাধ্যম: ২,২৪৯টি শূন্যপদ
- উর্দু মাধ্যম: ৮৭৬টি শূন্যপদ
কোথায় ও কীভাবে দেখবেন আপনার নাম?
ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তালিকা এবং পরবর্তী আপডেট দেখতে প্রার্থীদের নিচের দুটি অফিশিয়াল ওয়েবসাইটে ভিড় করতে বলা হচ্ছে:
- westbengalssc.com
- wbsschelpdesk.com
উৎসবের মরশুমে এই খবর প্রকাশ্যে আসায় রাজ্য জুড়ে হাজার হাজার শিক্ষকপ্রার্থীর মুখে এখন চওড়া হাসির রেখা।
