লখনউয়ে ক্যাফে মালিকের রহস্যমৃত্যু! ছাদ থেকে পতনের ১৫ মিনিট আগে ফ্ল্যাটে এল রহস্যময় সাদা গাড়ি – এবেলা

লখনউয়ে ক্যাফে মালিকের রহস্যমৃত্যু! ছাদ থেকে পতনের ১৫ মিনিট আগে ফ্ল্যাটে এল রহস্যময় সাদা গাড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের লখনউয়ে ক্যাফে মালিক শিবা শর্মার মৃত্যু ঘিরে রহস্য তীব্র হচ্ছে। গত ৯ অক্টোবর চারতলা থেকে পড়ে তাঁর মৃত্যুর পর ঘটনাস্থলে একটি সাদারঙা গাড়ি আসার বিষয়টি তদন্তকারীদের নজরে এসেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরপরই ফ্ল্যাট থেকে কয়েক জনকে বের হতে দেখা যায়। শিবা চারতলা থেকে পড়ে গিয়েছিলেন, ঝাঁপ দিয়েছিলেন, না কি এটি একটি পরিকল্পিত খুন, তা নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। শিবার লিভ ইন সঙ্গী শ্রদ্ধা দুবের ফ্ল্যাট থেকে যৌনবর্ধক ওষুধ এবং সেক্স টয় উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে শ্রদ্ধা পলাতক থাকায় তাঁর খোঁজে তল্লাশি চলছে।

শিবার মা রঞ্জনা শর্মা শ্রদ্ধা, তাঁর বোন রশ্মি এবং গাড়িচালক আদিলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, শিবার শরীরে আঘাত ও সিগারেটের ছ্যাঁকার চিহ্ন ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার ১৫ মিনিট পর একটি ভিআইপি বোর্ড লাগানো সাদা রঙের এসইউভি আবাসনের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যায়। গত চার মাস ধরে শ্রদ্ধার সঙ্গে শিবার লিভ ইন সম্পর্ক ছিল বলে পরিবার জানিয়েছে। শ্রদ্ধা তাঁকে মারধর ও ব্ল্যাকমেল করতেন বলেও অভিযোগ উঠেছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *