রেকর্ড ভিড় সামলাতে লালবাজারের মহা পরিকল্পনা, জেনে নিন খুঁটিনাটি – এবেলা

রেকর্ড ভিড় সামলাতে লালবাজারের মহা পরিকল্পনা, জেনে নিন খুঁটিনাটি – এবেলা

এবেলা ডেস্কঃ

এবছর কলকাতায় পুজোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৮১টিতে, যার ফলে উৎসবের মরসুমে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার। আজ মঙ্গলবার তৃতীয়া থেকেই শহরের রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং বুধবার চতুর্থীর বিকেল থেকে পুরোদমে পথে নামছে পুলিশ বাহিনী। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সবথেকে বেশি ৬শ ৮৫টি পুজো হচ্ছে যাদবপুর ডিভিশনে এবং ৫শ ৯৮টি পুজো রয়েছে বেহালা ডিভিশনে। ভিড় নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপের পাশাপাশি ২৭টি মণ্ডপে দিনের বেলাতেও পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে।

দর্শনার্থীদের সুরক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ২০ হাজার ভলান্টিয়ারের সঙ্গে রাস্তায় থাকছেন পুলিশকর্তারা। উত্তর ও দক্ষিণ কলকাতার প্রধান পুজো মণ্ডপগুলির পাশাপাশি কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক এবং সন্তোষ মিত্র স্কোয়ারের মতো বড় জমায়েতগুলিতে বিশেষ পুলিশ পিকেট বসানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় একাধিক হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড এবং পিসিআর ভ্যান টহল দেবে। এছাড়াও নিখোঁজ ব্যক্তি উদ্ধারের জন্য মিসিং পার্সন স্কোয়াড, ওয়াচ টাওয়ার, ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স এবং ৩২টি মেট্রো স্টেশনের সামনেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *