শিষ্যার শ্লীলতাহানি নিয়ে তুলকালাম! গুরুর বিরুদ্ধে প্রতিবাদ করায় ইটের আঘাতে খুন ভক্ত, গ্রেপ্তার ২! – এবেলা

শিষ্যার শ্লীলতাহানি নিয়ে তুলকালাম! গুরুর বিরুদ্ধে প্রতিবাদ করায় ইটের আঘাতে খুন ভক্ত, গ্রেপ্তার ২! – এবেলা

এবেলা ডেস্কঃ

গুরুর বিরুদ্ধে শিষ্যার শ্লীলতাহানির গুরুতর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হুগলির কোন্নগর। কানাইপুর গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট লাগোয়া কলোনিতে এক স্বঘোষিত গুরুর কুকীর্তির প্রতিবাদ করতে গিয়ে বচসা ও হাতাহাতির সৃষ্টি হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাথা ও মুখে মারাত্মক আঘাত পান সুখচাঁদ সমাদ্দার নামের এক ব্যক্তি। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বঘোষিত গুরু গোপালকৃষ্ণ গোস্বামী হাবড়ার বাসিন্দা এবং কানাইপুরে এক শিষ্যার বাড়িতে এসেছিলেন। সেখানেই শ্লীলতাহানির প্রতিবাদ করার সময় গণেশ হালদার নামক এক ব্যক্তির ইটের আঘাতে সুখচাঁদের মৃত্যু হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত গুরু গোপালকৃষ্ণ গোস্বামী এবং গণেশ হালদার—উভয়কেই গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনার পেছনের আসল সত্য উদঘাটনে জোরদার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *