দীপাবলির আগেই মোদীর ধামাকা! দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে ২ হাজার টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুমে দেশের কৃষকদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্র সরকার। কালীপুজো ও দীপাবলির ঠিক আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বার্ষিক মোট ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান, যা তিনটি সমকিস্তিতে প্রদান করা হয়।
নিয়ম অনুযায়ী, প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পাঠানো হয়। এর আগে চলতি বছরের ২০ জুন এই প্রকল্পের তেইশতম কিস্তির টাকা কৃষকদের কাছে পৌঁছেছিল, যেখানে সাড়ে নয় কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে আঠারো হাজার আটশো আঠারো কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তরিত করা হয়েছিল। এখন সকলের নজর চব্বিশতম কিস্তির ওপর। যদিও অক্টোবর মাসেই এই অর্থ প্রদান করা হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা করা হয়নি, তবে উৎসবের মুখে এই ঘোষণায় আশার আলো দেখছেন কৃষকরা।
