সেলুনের শাটার ভাঙতেই পচা দুর্গন্ধ! গলায় ফাঁস লাগানো যুবকের রহস্যমৃত্যুতে তোলপাড় কল্যাণী! – এবেলা

সেলুনের শাটার ভাঙতেই পচা দুর্গন্ধ! গলায় ফাঁস লাগানো যুবকের রহস্যমৃত্যুতে তোলপাড় কল্যাণী! – এবেলা

এবেলা ডেস্কঃ

নদিয়ার কল্যাণী থেকে এক মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর খবর সামনে এসেছে। দেবীপক্ষের তৃতীয়ায় বাজার এলাকার একটি সেলুন থেকে ৩৫ বছর বয়সী অমিত শীল নামের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গত চারদিন ধরে তাঁর সেলুনটি বন্ধ ছিল এবং তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত দুদিন ধরে দোকান থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হলে কল্যাণী থানার পুলিশ এসে দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় অমিতের মৃতদেহ উদ্ধার হয়, যাঁর মুখ প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল এবং দোকানের ভেতরে টাওয়েল ও লুঙ্গি দিয়ে একটি ঘেরাটোপ তৈরি করা হয়েছিল। মৃতদেহে ইতিমধ্যে পচন ধরেছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গয়েশপুর পুরসভার সাতরাপাড়ার বাসিন্দা অমিতের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *