অবশেষে ‘পিসি’ বলে মমতার উপর হামলা চালানো ওই মহিলার পরিচয় সামনে এল! – এবেলা

অবশেষে ‘পিসি’ বলে মমতার উপর হামলা চালানো ওই মহিলার পরিচয় সামনে এল! – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানোর অভিযোগে আটক মহিলার আসল পরিচয় প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অনসূয়া সাহা এবং তিনি নিউ আলিপুরের বাসিন্দা। পেশায় সিভিক ভলান্টিয়ার এই মহিলা পশ্চিম বন্দর থানায় কর্মরত ছিলেন এবং ২০১১ সাল থেকেই তাঁর পোস্টিং ছিল সেখানে। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনার দিন তৃতীয়ার পুজো উদ্বোধন সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। অভিযোগ, অভিযুক্ত মহিলা মদ্যপ অবস্থায় নিজেকে মুখ্যমন্ত্রীর ভাইঝি বলে দাবি করে ভিড়ের মধ্যে প্রবেশের চেষ্টা করেন। এরপর ‘পিসি’ বলে সম্বোধন করে মমতার দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ ওঠে। নিরাপত্তারক্ষী ও স্থানীয়দের তৎপপরতায় সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করে কালীঘাট থানার পুলিশ। এই আকস্মিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *