পুজোয় বাংলায় অমিত শাহ! বেলুড় মঠ থেকে শ্রীভূমি—জানুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফরসূচি – এবেলা

পুজোয় বাংলায় অমিত শাহ! বেলুড় মঠ থেকে শ্রীভূমি—জানুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফরসূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এ বছরের দুর্গাপুজোয় বিশেষ মাত্রা যোগ হতে চলেছে। মহালয়ায় অনুষ্ঠান বাতিলে আক্ষেপ থাকলেও, অবশেষে পুজোর আনন্দ দ্বিগুণ করতে বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭ অক্টোবর প্রথম সপ্তমীর সন্ধ্যায় আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে রাত ৮টা নাগাদ কলকাতায় পৌঁছাবেন তিনি এবং আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায় রাত্রিযাপন করবেন। এরপর ১৮ অক্টোবর অর্থাৎ দ্বিতীয় সপ্তমীতে তাঁর জন্য অপেক্ষা করছে এক ঠাসা এবং ব্যস্ত সফরসূচি।

দ্বিতীয় সপ্তমীর সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আলিপুর থেকে সরাসরি হাওড়ার ঐতিহাসিক বেলুড় মঠে গিয়ে পুজো দেবেন। সেখান থেকে বালি দেশবন্ধু ক্লাবের মণ্ডপ পরিদর্শনের পর পুনরায় অতিথিশালায় ফিরবেন তিনি।বিকেলের কর্মসূচিতে থাকছে কলকাতার অন্যতম নামীদামি পুজো মণ্ডপ চেতলা ২৪ পল্লি, ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ি এবং জমকালো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেবী দর্শন ও আরতি উপভোগ করা। সমস্ত মণ্ডপ ঘুরে দেখে ওই দিন রাতেই তিনি দিল্লির উদ্দেশে রওনা হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *