পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে যন্তর মন্তরে ব্যারিকেড টপকে বিক্ষোভ! তিহারে ঠাঁই শীর্ষ নেতাদের – এবেলা

পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে যন্তর মন্তরে ব্যারিকেড টপকে বিক্ষোভ! তিহারে ঠাঁই শীর্ষ নেতাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লি পুলিশের কড়া নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা অমান্য করে যন্তর মন্তরে ব্যারিকেড টপকে প্রবেশ এবং জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত। গত ১১ অক্টোবর দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছিল, যন্তর মন্তরে আর কোনও প্রতিবাদ সভা করা যাবে না; এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান বা সিবিডি ময়দানকে বিক্ষোভস্থল হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। এই নির্দেশ অমান্য করেই মঙ্গলবার ভোরে সিজেপির ওই তিন নেতা যন্তর মন্তরে ঢুকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন।

পুলিশি অভিযানে আটক হওয়ার পর বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার দেখানো হয় এবং ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। শুনানির পর আদালত দুই নেতাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেও, এই ঘটনায় যুক্ত অন্য অভিযুক্ত অভিজিৎ দীপকের রাজনৈতিক গুরু অজিঙ্ক শীন্ডেকে পিস বন্ডে সই করিয়ে রেহাই দেওয়া হয়েছে। সরকারি কাজে বাধা ও শান্তিভঙ্গের অভিযোগের পাশাপাশি পুলিশের দাবি, অভিযুক্তরা শর্ত লঙ্ঘন করেছেন। অন্যদিকে, সিজেপির পক্ষ থেকে পুলিশের সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে যে সেখানে কোনও জমায়েতের ডাক দেওয়া হয়নি, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *