অবশেষে মোদিকে হারাতে বড় বাজি রাহুলের! প্রথমবার ‘ককরোচ’দের সমর্থন করে কোন গোপন চালে কংগ্রেস? – এবেলা

এবেলা ডেস্কঃ
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রথমবারের মতো প্রকাশ্যে সমর্থন জানালেন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি-কে। যন্তর মন্তরে ব্যারিকেড টপকে জাতীয় পতাকা ওড়ানোর অপরাধে দিল্লি পুলিশ সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করে তিহাড় জেলে পাঠিয়েছে। এই গ্রেপ্তারিকে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে জানান, শান্তিপূর্ণ প্রতিবাদে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয় এবং তরুণদের কারারুদ্ধ করা কাপুরুষোচিত কাজ। এর পরই প্রশ্ন উঠেছে, এতদিন দূরত্ব বজায় রাখলেও মোদি বিরোধিতায় হঠাৎ কেন ‘ককরোচ’দের আঁকড়ে ধরতে চাইছে হাত শিবির?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৭-এর লড়াইয়ে রাহুল নিজেকে কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে বর্তমানে ‘মোদি বনাম জেন জি’ সমীকরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক অবস্থান মজবুত করতেই কংগ্রেস মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে, রাহুলের এই সমর্থনের পর কৃতজ্ঞতা প্রকাশ করে ‘ককরোচ’ প্রধান অভিজিৎ দীপ জানান, এত বড় আন্দোলন চালিয়ে যেতে গেলে রাজনৈতিক ছত্রছায়ার প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে, মোদিকে হারাতে এবং বিরোধী জোটে নিজেদের আধিপত্য ধরে রাখতে কংগ্রেস ও ‘আরশোলা’দের এই নতুন সমীকরণ ভারতীয় রাজনীতিতে এক নতুন মোড় নিতে চলেছে।
Waving the Tricolour at Jantar Mantar in a peaceful protest is not a crime. Jailing youth for it is an act of cowardice.Students. Youth. Journalists. The INDIA bloc. Different banners, one cause. All protests are one: citizens demanding their constitutional rights.Jantar Mantar belongs to the people of India. We will reclaim it.
— Rahul Gandhi (@RahulGandhi) October 14, 2026
