স্বামী বিবেকানন্দকে অবমাননার অভিযোগ! উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের – এবেলা

স্বামী বিবেকানন্দকে অবমাননার অভিযোগ! উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দকে অবমাননা করার অভিযোগকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয় কলেজ চত্বরে। এবিভিপির পোস্টারে স্বামী বিবেকানন্দের ছবির পাশে অশালীন ভাষা ও আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে জোরালো বিক্ষোভ দেখায় এবিভিপি। ঘটনার জেরে কলেজ স্ট্রিট চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিক্ষুব্ধ সংগঠনটি। পাশাপাশি, জোড়াসাঁকো থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে সম্পূর্ণ তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। বাংলা ও বাঙালির ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে এবিভিপি হুঁশিয়ারি দিয়েছে যে, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সামগ্রিক এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা প্রশমনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *