শিকাগোর হিন্দু মন্দিরে ভয়াবহ গণহত্যার ছক! ১৯ বছরের যুবকের ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস হতেই শোরগোল – এবেলা

শিকাগোর হিন্দু মন্দিরে ভয়াবহ গণহত্যার ছক! ১৯ বছরের যুবকের ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস হতেই শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর অরোরা এলাকায় একটি হিন্দু উপাসনালয়ে ভয়াবহ গণহত্যার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আলেকজান্দ্রোস পাপোরাকিস নামে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ভারতীয়দের প্রতি তীব্র বিদ্বেষ থেকেই এই নৃশংস হামলার ছক কষেছিলেন ওই যুবক। ধৃতের কাছ থেকে একাধিক রাইফেল, ম্যাগাজিন, বডি আর্মার এবং ভারত-বিরোধী চরমপন্থী মতাদর্শ লেখা ইশতেহার ও নথি উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতেই সময়মতো তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর এই হামলার দিন ধার্য করা হয়েছিল এবং অভিযুক্ত যুবক নিজের এক সহকর্মীকে দিনটিকে ‘বিশেষ দিন’ হিসেবে উল্লেখ করে সমস্ত পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে অস্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণেই এই বড়সড় ষড়যন্ত্র ভেস্তে যায় বলে জানা গেছে। যদিও সুনির্দিষ্টভাবে কোন উপাসনালয়কে নিশানা করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃত আলেকজান্দ্রোসকে হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার পেছনে আর কোনো বড় নেটওয়ার্ক লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন শিকাগো পুলিশের তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *