মৃত্যুদণ্ডের রায় শুনে হাউহাউ কান্না খুনী মুস্কান ও সাহিলের – এবেলা

মৃত্যুদণ্ডের রায় শুনে হাউহাউ কান্না খুনী মুস্কান ও সাহিলের – এবেলা

এবেলা ডেস্কঃ

মেরঠের আলোচিত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা মামলায় আদালত স্ত্রী মুস্কান রস্তোগী এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই কঠোর রায় ঘোষণার পর থেকেই জেলখানায় ভেঙে পড়েছেন দুই দোষী। কয়েদি নম্বর ৩৯৫ সাহিল এবং ৩৯৬ মুস্কানকে আলাদা কুঠুরিতে রাখা হয়েছে এবং তাদের ওপর বাড়তি নিরাপত্তা ও নজরদারি বজায় রাখা হয়েছে। বিচারক অরবিন্দ কুমার মিশ্র দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর এই ঐতিহাসিক রায় প্রদান করেন।

রায় শোনার পর থেকে মুস্কান ও সাহিল চরম মানসিক কান্নায় ভেঙে পড়ে এবং বার বার জেলকর্তাদের কাছে জানতে চান যে এখন তাদের কী হবে। জেলের নিয়ম অনুযায়ী তাদের পোশাকে পরিবর্তন এনে সাহিলের জন্য সাদা কুর্তা-পাজামা এবং মুস্কানের জন্য ক্রিম রঙের পোশাক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে সৌরভের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করে জানিয়েছে যে তারা আইনের প্রতি আস্থাশীল ছিলেন এবং এই ন্যায়বিচারে তারা স্বস্তি পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *