মাঝরাস্তায় ভয়াবহ দুর্ঘটনা দেখে তড়িঘড়ি নামলেন অগ্নিমিত্রা, একী করলেন মন্ত্রী! – এবেলা

মাঝরাস্তায় ভয়াবহ দুর্ঘটনা দেখে তড়িঘড়ি নামলেন অগ্নিমিত্রা, একী করলেন মন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে মাঝরাস্তায় একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনার কবলে পড়া দুই আরোহীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার রাতে সড়কপথে যাওয়ার সময় দুর্ঘটনাটি নজরে আসতেই নিজের গাড়ি থামিয়ে সাথে সাথে রাস্তায় নেমে পড়েন তিনি। দুর্ঘটনাস্থলে এক আহত মহিলাকে কান্নাকাটি করতে দেখে এবং অন্য এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিস্থিতি বুঝে তিনি আর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি। অ্যাম্বুল্যান্সের জন্য অপেক্ষা না করে সাথে সাথে একটি পথচলতি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে সংজ্ঞাহীন ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মন্ত্রী এবং পরবর্তীতে অ্যাম্বুল্যান্স ডেকে আহত মহিলাকেও নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

পুরো ঘটনার একটি ভিডিও নিজের সমাজমাধ্যমে শেয়ার করে মন্ত্রী পথসুরক্ষা নিয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। তিনি সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি দু’চাকার গাড়িতে হেলমেট পরার কঠোর আহ্বান জানান, যাতে উৎসবের আনন্দ কারো জীবনে দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। উক্ত ঘটনার স্থান নিয়ে কিছু অস্পষ্টতা থাকলেও, বিপদের মুহূর্তে মন্ত্রীর এমন তৎপরতা ও মানবিক পদক্ষেপ স্থানীয় মানুষ ও নেটিজেনদের প্রশংস কুড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *