ফের অসুস্থ বেলডাঙার ‘জলমানব’ ইকবাল! চিকিৎসা চললেও ওজন কমার বদলে বাড়ছে কেন? – এবেলা

ফের অসুস্থ বেলডাঙার ‘জলমানব’ ইকবাল! চিকিৎসা চললেও ওজন কমার বদলে বাড়ছে কেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বইয়ে দীর্ঘ চিকিৎসার পর আশার আলো নিয়ে মুর্শিদাবাদের বাড়িতে ফিরেছিল বেলডাঙার ১৭ বছর বয়সী ‘জলমানব’ ইকবাল। কিন্তু এক মাস পার হতে না হতেই ফের আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার। অদ্ভুত জটিল রোগে আক্রান্ত এই কিশোরের সারা শরীরে শুরু হয়েছে অসহ্য যন্ত্রণা ও তীব্র জ্বালাপোড়া। হাঁটাচলার ক্ষমতা প্রায় পুরোপুরি হারিয়ে এখন সে সম্পূর্ণ বিছানাগত। জটিল এই ব্যাধি কাটিয়ে ওঠার জন্য মুম্বইয়ের উন্নত চিকিৎসা হলেও বাড়িতে ফেরার পর থেকে চিকিৎসায় কাজ হচ্ছে না বলেই জানা গিয়েছে।

বর্তমানে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ইকবাল চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসায় স্বাভাবিক হওয়ার বদলে ইকবালের ওজন অস্বাভাবিক গতিতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, যা চিকিৎসকদের পাশাপাশি চিন্তায় ফেলেছে পরিবারকে। একের পর এক চিকিৎসার পরেও শারীরিক অবনতি হতে থাকায় এবার চরম মানসিক আতঙ্ক গ্রাস করেছে স্বয়ং ইকবালকে। প্রতিনিয়ত বাড়তে থাকা ওজন ও অসহ্য শারীরিক ব্যথার কারণে নিজের জীবন নিয়ে তীব্র উৎকণ্ঠা প্রকাশ করেছে সে। তার এই আশঙ্কাজনক পরিস্থিতি ভাবিয়ে তুলছে সকলকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *