অচেনা নম্বর থেকে ফোন এলে আর ভয় নেই, বড় পদক্ষেপে বদলে যাচ্ছে কলিং ব্যবস্থা! – এবেলা

অচেনা নম্বর থেকে ফোন এলে আর ভয় নেই, বড় পদক্ষেপে বদলে যাচ্ছে কলিং ব্যবস্থা! – এবেলা

এবেলা ডেস্কঃ

টেলিযোগাযোগ ক্ষেত্রে সাইবার অপরাধ ও ডিজিটাল প্রতারণা রুখতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। এখন থেকে টেলিকম সংস্থাগুলোর জন্য মোবাইল ফোনে কলার আইডি বা কলারের নাম প্রদর্শনের ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমান সময়ে অচেনা নম্বর থেকে ফোন এলে প্রয়োজনীয় কল মিস হওয়া কিংবা সাইবার প্রতারকদের খপ্পরে পড়ার আশঙ্কা তৈরি হয়। আমজনতার এই দীর্ঘদিনের ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি কাটাতে টেলিযোগাযোগ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে খুব দ্রুত ‘কলিং নেম প্রেজেন্টেশন’ বা সিএনপিএস ব্যবস্থা চালু করতে হবে।

নতুন এই নিয়ম কার্যকর হলে ফোন নম্বর সেভ করা না থাকলেও কলকারীর আসল নাম এবং পরিচয় স্পষ্টভাবে গ্রহীতার মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে। টেলিকম সার্ভিস প্রোভাইডারদের কাছে জমা থাকা নথিবদ্ধ তথ্যের ভিত্তিতেই এই কলার আইডি প্রদর্শিত হবে। প্রাথমিকভাবে আগামী ১ নভেম্বর থেকে ফোর-জি ও ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহারকারীরা এই বিশেষ পরিষেবা পাবেন এবং পরবর্তী সময়ে টু-জি ও থ্রি-জি গ্রাহকদের জন্যও এটি সম্প্রসারিত করা হবে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে সাইবার নিরাপত্তার পাশাপাশি থার্ড-পার্টি কলার আইডি অ্যাপগুলির ওপর গ্রাহকদের নির্ভরতা অনেকটাই কমবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *