জাতীয় নির্বাচন কমিশনারকে বাঁচাতে দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদী-শাহ! তোলপাড় রাজনীতি – এবেলা

জাতীয় নির্বাচন কমিশনারকে বাঁচাতে দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদী-শাহ! তোলপাড় রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী রাজনীতি। এই আবহে সিজেপি (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আইসা (AISA) নেত্রী নেহা বোরা এবং বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ এক যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনারকে রক্ষা করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন। সাধারণ আন্দোলনকারী থেকে শুরু করে শীর্ষ বিরোধী নেতাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক ও গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যন্তর মন্তর চত্বর সহ বিভিন্ন এলাকায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের মতো প্রবীণ নেতাদের আটক করার পাশাপাশি ছাত্রনেত্রী ঐশী, নেহা সহ একাধিক বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলা হয়। সাধারণ মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যাহত করতে বন্ধ করে দেওয়া হয় রেল, মেট্রো ও ইন্টারনেট পরিষেবা। এমনকি জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ জানানোয় আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস সহ আন্দোলনকারীদের গ্রেফতার করে তিহাড় জেলে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *