প্রমাণ ছাড়াই মুখ্যসচিবকে ‘ভোটচোর’ কটাক্ষ! ২৪ ঘণ্টার মধ্যে মহুয়া মৈত্রকে পোস্ট সরানোর নির্দেশ আদালতের – এবেলা

প্রমাণ ছাড়াই মুখ্যসচিবকে ‘ভোটচোর’ কটাক্ষ! ২৪ ঘণ্টার মধ্যে মহুয়া মৈত্রকে পোস্ট সরানোর নির্দেশ আদালতের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবালকে সমাজমাধ্যমে ‘ভোটচোর’ বলে মন্তব্য করার অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে বড় ধাক্কা দিল কলকাতার আলিপুর আদালত। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে মহুয়া যে সমস্ত মানহানিকর মন্তব্য করেছেন, তার সপক্ষে তিনি কোনও সুনির্দিষ্ট প্রমাণ দাখিল করতে পারেননি। আদালতের নির্দেশ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্টগুলি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মনোজ অগ্রবালের করা ১০ কোটি টাকার মানহানির মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, সরকারি নীতি বা কাজের সমালোচনা করা গেলেও ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ বা অপমান করা আইনের চোখে গ্রহণযোগ্য নয়। এর আগে মহুয়া মৈত্র সমাজমাধ্যমে অভিযোগ করেছিলেন যে, লক্ষ লক্ষ বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার নেপথ্যে মনোজের হাত রয়েছে। তবে এই দাবির কোনো ভিত্তি খুঁজে পায়নি আদালত। মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে মহুয়াকে নোটিস দিয়ে জানাতে বলা হয়েছে, কেন তাঁর এই মন্তব্যের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল রাখা হবে না।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *