বিগ বসের ঘরে আবার ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন জীতু! তুলকালাম নেটপাড়া – এবেলা

এবেলা ডেস্কঃ
‘বিগ বস বাংলা’র ঘরে বিতর্কের আগুন থামার নামই নেই। অভিনেত্রী মনামীর গায়ে বল ছুড়ে আঘাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের চরম কটাক্ষের মুখে অভিনেতা জীতু। সম্প্রতি দুর্নিবার ঘরের নতুন ক্যাপ্টেন নির্বাচিত হতেই তাঁর সঙ্গে জীতুর পুরনো শত্রুতা যেন চরম রূপ নেয়। ক্যাপ্টেন রুমে নিরঞ্জনকে সঙ্গে নিয়ে ঘুমানোর প্রতিবাদ জানান জীতু এবং স্পষ্ট জানান ওই ঘরে কেবল দুর্নিবারেরই থাকার অধিকার রয়েছে। হুমকি দিয়েও কাজ না হওয়ায় শেষে এক বালতি জল এনে সোজা দুর্নিবারের বিছানায় ঢেলে দেন তিনি।
জীতুর এই চরম দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষোভে ফেটে পড়েন ভরত, মনামী, নন্দিনী থেকে শুরু করে রাজবীরের মতো ঘরের অন্যান্য প্রতিযোগীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে এবং নেটিজেনদের একাংশ জীতুকে ‘ভণ্ড শিবভক্ত’ ও ‘হিংসুটে’ বলে তোপ দাগছেন। এর আগে অন্য কেউ এই নিয়ম ভাঙলে সোচ্চার না হলেও, কেবল দুর্নিবারকে ব্যক্তিগতভাবে টার্গেট করতেই এমন কান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ অনুরাগী মহল থেকে। এত সমালোচনার পরেও নিজের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন জীতু।
