জামিন মিললেও কি নির্দোষ সন্দীপ ঘোষ? বিস্ফোরক দাবি শমীক ভট্টাচার্যের – এবেলা

জামিন মিললেও কি নির্দোষ সন্দীপ ঘোষ? বিস্ফোরক দাবি শমীক ভট্টাচার্যের – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এই রায়ে আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ ও চিকিৎসকরা গভীরভাবে হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আদালত আবেগ বা জনমানসের ধারণার বশে চলে না, বরং এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া।

শনিবার শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর হওয়ার অর্থ এই নয় যে তিনি সম্পূর্ণ নির্দোষ বা ওই মর্মান্তিক ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। আইনি অধিকারের বলেই তিনি সাময়িক মুক্তি পেয়েছেন, কিন্তু জনমানসের আদালতে তাঁর ভূমিকা এখনও প্রশ্নের মুখে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ দীর্ঘ প্রায় দু’বছর কারাবাসের কথা বিবেচনা করে তাঁর জামিন মঞ্জুর করেছে। সিবিআইয়ের চার্জশিট ও দীর্ঘায়িত বিচারপ্রক্রিয়ার মাঝেই এই ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *