শীতেই গ্যাসকূপ নাকি বিষের কড়াই? বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেল দিল্লির বাতাস, জারি কঠোর নিষেধাজ্ঞা! – এবেলা
October 22, 2026

এবেলা ডেস্কঃ
শীতের আগমনের সঙ্গে সঙ্গেই দূষণের করাল গ্রাসে পড়েছে দেশের রাজধানী দিল্লি। মাঝ অক্টোবরেই এখানকার বাতাসের মান আশঙ্কাজনকভাবে ‘খারাপ’ পর্যায়ে নেমে যাওয়ায় জনমনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) ১-এর আওতায় একাধিক কঠোর বিধিনিষেধ জারি করেছে।
বুধবার দুপুরে দিল্লির বাতাসের গুণগত সূচক বা একিউআই ছিল ২৫৫, যা ‘খারাপ’ ক্যাটাগরিতে পড়ে। ক্রমবর্ধমান দূষণ রুখতে পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানান, বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র ছাড়া কোনো গাড়ি জ্বালানি পাবে না এবং পার্কিং ফি দ্বিগুণ করা হচ্ছে। এছাড়া নির্মাণ ও ভাঙার কাজে নিষেধাজ্ঞা, প্রকাশ্যে আগুন জ্বালানো বন্ধ এবং ৬০৮টি অ্যান্টি-স্মগ গান ও ১,১৫০টি মিস্ট-স্প্রে ইউনিট মোতায়েন করা হয়েছে।
