সিঁদুরখেলা তো অনেক দেখেছেন, কখনও ৪১০ বছরের ঐতিহাসিক কাদাখেলা দেখেছেন! – এবেলা

সিঁদুরখেলা তো অনেক দেখেছেন, কখনও ৪১০ বছরের ঐতিহাসিক কাদাখেলা দেখেছেন! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার জয়পুর ব্লকের বৈতল গ্রামে বিজয়া দশমীর উদ্‌যাপন মানেই এক অনন্য ও অভিনব কাদাখেলা বিজয়োৎসব। প্রায় চারশো বছরের প্রাচীন এই ঐতিহ্যকে ঘিরে আজও সম্প্রীতি ও উচ্ছ্বাসে মেতে ওঠেন গ্রামবাসী। আরাধ্যা দেবী মা ঝগড়াই ভঞ্জনীর মন্দির প্রাঙ্গণে বিশেষ উপায়ে জল-কাদায় নেমে সকাল থেকে বিকেল পর্যন্ত এই উৎসবে অংশ নেন আবালবৃদ্ধবনিতা। ধর্মীয় বিশ্বাস, লোকাচার ও সৌহার্দ্যের এই মেলায় বৈতলের পাশাপাশি হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও বহু মানুষ ভিড় জমান।

বৈতল গ্রামের এই প্রাচীন উৎসব শুধু একটি লোকাচার নয়, বরং গ্রামবাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। সময়ের সঙ্গে জীবনযাত্রা বদলালেও এই ঐতিহ্য আজও অমলিন। পাশের হিজলডিহা গ্রামের বক্সি পরিবারের প্রতিনিধির মাধ্যমে জলের বাঁধ কাটার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই পবিত্র উৎসবের সমাপ্তি। পারস্পরিক সম্প্রীতি ও প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এই জীবন্ত প্রতিচ্ছবি দেখতে আজও কৌতূহলী মানুষের স্রোত নামে বৈতলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *