ভোটের রাজনীতিতে চড়ল পারদ! হিংসামুক্ত পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহের বোমা ফাটানো দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এক বিস্ফোরক দাবি করে রাজনৈতিক মহল উত্তাল করে তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ স্মরণ দিবসের জাতীয় মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নিরাপত্তাবাহিনীর অভাবনীয় তৎপরতার কারণেই দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে কোনোপ্রকার প্রাণহানি ছাড়াই সম্পূর্ণ হিংসামুক্ত পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের পর বাংলাতেও রাজনৈতিক হিংসা রুখতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর এই ঐতিহাসিক ভূমিকা নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করল বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।
একইসঙ্গে দেশের সার্বিক অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা রক্ষা নিয়ে সুর চড়িয়ে একাধিক বড় লক্ষ্যমাত্রা সামনে আনেন অমিত শাহ। আগামী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে মাওবাদী মুক্ত ঘোষণা করার পাশাপাশি ২০২৯ সালের মধ্যে ভারত থেকে মাদকের নেটওয়ার্ক পুরোপুরি নির্মূল করার কড়া বার্তা প্রদান করেন তিনি। লাদাখের হট স্প্রিংসে শহিদ সেনাকর্মীদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতের শান্তি প্রতিষ্ঠায় জওয়ানদের বলিদানকে কুর্নিশ জানিয়ে এক নিরাপদ ভারতের রোডম্যাপ স্পষ্ট করেন তিনি।
