অজান্তে মুখ ফসকে বিরাট ভুল! কলকাতার অনুষ্ঠানে ‘সত্যের হার হবে’ বলে ট্রোলড হতেই ক্ষমা চাইলেন রণবীর কাপুর – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় বিজয়া দশমীর এক অনুষ্ঠানে রামদর্শনের কথা বলতে গিয়ে বড়সড় ভুল করে বসলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত রাবণ দহনের অনুষ্ঠানে অশুভ শক্তির বিনাশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সত্য এবং ভালোর ‘হার’ হবেই। আসলে তিনি শুভ শক্তির জয়ের কথা বলতে চাইলেও মুখ ফসকে অন্য কথা বলে ফেলেন। আর এই ভিডিও মুহূর্তেই নেটদুনিিয়ায় ভাইরাল হয়ে যায়। পর্দার ‘রাম’-এর মুখে এমন কথা শুনে বেধড়ক ট্রোল শুরু করেন নেটিজেনরা।
কটাক্ষ ও সমালোচনার ঝড় উঠতেই চেন্নাইয়ে নিজের আসন্ন ছবির প্রচারমঞ্চে দাঁড়িয়ে অবিলম্বে ক্ষমা চেয়ে নেন অভিনেতা। ড্যামেজ কন্ট্রোল করে রণবীর স্পষ্ট জানান, ওই মন্তব্যটি নেহাতই মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল এবং তিনি সত্য ও ভালোর ‘জয়’ বোঝাতে চেয়েছিলেন। ভুল স্বীকার করে নেওয়ার পর অভিনেতার অনুগামীরা তাঁর সততার প্রশংসাও করেছেন।
“Burai chahe kitni bhi taaqatvar kyon na ho, aakhir me ant sacchai aur acchai ka hi hogi” 😭😭🤣🤣On Dussehra, Ranbir Kapoor ended up putting an end to sacchai and acchai himself. Bro is playing Lord Ram in the Ramayana! 🤣 https://t.co/w0DIeVX5Ih
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) October 21, 2026
