বিগ বসের ঘরে ধুন্ধুমার কাণ্ড: হাতাহাতিতে জড়িয়ে মারধর দুর্নিবারকে, সৃজলাকে নিয়ে জীতুকে মারাত্মক সতর্কবার্তা রাজবীরের! – এবেলা

বিগ বসের ঘরে ধুন্ধুমার কাণ্ড: হাতাহাতিতে জড়িয়ে মারধর দুর্নিবারকে, সৃজলাকে নিয়ে জীতুকে মারাত্মক সতর্কবার্তা রাজবীরের! – এবেলা

এবেলা ডেস্কঃ

‘বিগ বস বাংলা’র ঘরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাক্সারি বাজেট টাস্ক চলাকালীন মোহর চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। সহ-প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে তর্কের একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ধাক্কা দেন শান্ত স্বভাবের প্রতিযোগী বলে পরিচিত দুর্নিবার সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিগ বস কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। নিয়ম ভাঙার অপরাধে তাৎক্ষণিকভাবে দুর্নিবারের ক্যাপ্টেন্সি বাতিল করা হয় এবং ঘোষণা করা হয় যে তিনি আগামী দুই সপ্তাহ ক্যাপ্টেন্সি লড়াইয়ে অংশ নিতে পারবেন না। যদিও রাজবীর এই শাস্তিতে সন্তুষ্ট না হয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে, ঘরের অন্দরে জীতু কামাল ও রাজবীরের সমীকরণ জটিল আকার ধারণ করেছে। সৃজলা গুহর সঙ্গে জীতুর ঘনিষ্ঠতা ভালোভাবে মেনে নিতে পারছেন না রাজবীর। এই নিয়ে সরাসরি জীতুকে উদ্দেশ্য করে রাজবীর মন্তব্য করেন যে সৃজলা তাঁর মাথা খাচ্ছেন। এই বিস্ফোরক মন্তব্যের জেরে জীতু ও সৃজলা দুজনেই বেজায় চটে যান এবং নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ঘরের পরিবেশ। এছাড়াও নন্দিনীকে আক্রমণ করতে দেখা যায় জীতুকে। একের পর এক এমন আকস্মিক ঘটনায় প্রতিযোগীদের পারস্পরিক সম্পর্ক ও আগামী দিনের মোড় কোন দিকে নেয়, এখন সেই উত্তরের অপেক্ষাতেই দিন গুনছেন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *