সারের আকাশছোঁয়া দাম! কৃষকদের জন্য বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্ববাজারে লাগামছাড়া দাম বৃদ্ধি এবং জ্বালানির বাড়তি খরচের জেরে দেশের অন্নদাতাদের স্বস্তি দিতে বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। ২০২৮ সালের কেন্দ্রীয় বাজেটে সারের ভর্তুকি বাবদ বরাদ্দ দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বজায় রাখতে এবং খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই বড় আর্থিক বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে।
ভারত তার সার প্রয়োজনের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করায় আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। বর্তমানে বিদেশ থেকে প্রায় তিন হাজার টাকায় কেনা এক ব্যাগ সার কৃষকদের মাত্র তিনশো টাকায় প্রদান করছে সরকার। আন্তর্জাতিক সংঘাত ও সাপ্লাই চেনে নানা জটিলতার কারণে ইউরিয়া ও ডিএপি সারের ভর্তুকির পরিমাণ ইতোমধ্যে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে অর্থ মন্ত্রক ও সংশ্লিষ্ট দফতরের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে আগামী বাজেটে এই খাতে বড় অংকের অর্থ বরাদ্দ চূড়ান্ত হতে পারে।
