নভেম্বর থেকে মিলবে না ৩ হাজার টাকা, কাদের জন্য বড় ধাক্কা অন্নপূর্ণা যোজনায়? – এবেলা

নভেম্বর থেকে মিলবে না ৩ হাজার টাকা, কাদের জন্য বড় ধাক্কা অন্নপূর্ণা যোজনায়? – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে রাজ্যের দেড় কোটির বেশি মহিলা এর সুফল পেতে শুরু করলেও, আগামী নভেম্বর মাস থেকে অনেকেরই এই আর্থিক সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের তালিকা নিয়ে নতুন করে কঠোর ঝাড়াই-বাছাই শুরু হয়েছে। মূলত সরকারি ভেরিফিকেশনে অযোগ্য প্রমাণিত হলে কিংবা তথ্যে গরমিল থাকলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বহু উপভোক্তা।

প্রশাসন সূত্রে জানা গেছে, মূলত চারটি প্রধান কারণে মহিলারা নভেম্বর মাসের কিস্তি নাও পেতে পারেন। এর মধ্যে রয়েছে অন্য কোনো সরকারি প্রকল্পের নিয়মিত সুবিধা ভোগ করা, পরিবারে সরকারি বা আধাসরকারি স্থায়ী চাকরিজীবী থাকা অথবা নিয়মিত পেনশন পাওয়ার বিষয়টি। পাশাপাশি, যাদের পারিবারিক বার্ষিক আয় বারো লক্ষ টাকা বা তার বেশি এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি সুবিধা স্থানান্তর বা ডিবিটি লিঙ্ক নেই, তাঁদের অ্যাকাউন্টেও টাকা জমা না হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *