২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে দ্বিতীয় এনকাউন্টার, ধুলিয়ানে গুলিতে নিহত খুনের মামলায় ধৃত, – এবেলা

২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে দ্বিতীয় এনকাউন্টার, ধুলিয়ানে গুলিতে নিহত খুনের মামলায় ধৃত, – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের এনকাউন্টারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার গাইঘাটার পর এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক খুনের মামলার ধৃত অভিযুক্ত। নিহত ব্যক্তির নাম সামাউন শেখ। সুজিত মণ্ডল নামের এক ব্যক্তির খুনের ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সিআইডির তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে অপরাধের পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে ধৃত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে জানা গিয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় সামাউনকে দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। গত ২৮ অগস্ট মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর সুজিত মণ্ডলের খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করা হয়েছিল। সেই চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ছিল এই সামাউন। এর আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণকাণ্ডে অভিযুক্ত অপর এক ব্যক্তিও পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছিল। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *