ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে পুজোর পাস বিক্রি! সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন – এবেলা

ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে পুজোর পাস বিক্রি! সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউনেস্কোর নাম অপব্যবহার করে দুর্গোৎসবের পাস বিক্রির চাঞ্চল্যকর আর্থিক দুর্নীতির অভিযোগে আইনি জালে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা এই তদন্তে গ্রেফতারির আশঙ্কা এড়াতে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ায় তাঁর আইনি জটিলতা আরও বহুগুণ বেড়ে গেল। এর আগে মামলার শুনানির শুরুতে বিচারপতি দীপঙ্কর দত্ত নিজের পূর্বের পেশাগত যোগসূত্রের কথা উল্লেখ করে নিরপেক্ষতা বজায় রাখতে এই মামলা থেকে সরে দাঁড়ান।

কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বা তারও আগে আইনজীবী হিসেবে ইন্দ্রনীল সেনের সঙ্গে যুক্ত থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে মামলাটি অন্য বেঞ্চে গেলে শীর্ষ আদালত প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন সম্পূর্ণ নাকোচ করে দেয়। ইডির নজরে আসা এই দুর্নীতির ঘটনায় তদন্ত প্রক্রিয়া এখন আরও জোরালো হয়েছে, যা রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *