অভিযুক্তদের অর্ধনগ্ন করে রাস্তায় হাঁটানো কেন? সরশুনা কাণ্ডে পুলিশের কাছে জবাব চাইল মানবাধিকার কমিশন – এবেলা

অভিযুক্তদের অর্ধনগ্ন করে রাস্তায় হাঁটানো কেন? সরশুনা কাণ্ডে পুলিশের কাছে জবাব চাইল মানবাধিকার কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

বেহালার সরশুনায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের কাছে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। একটি নাবালিকা কিশোরীকে চুম্বনের জেরে দুই তরুণ এবং এক বাবাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছিল। পরবর্তীতে পুলিশ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে তাঁদেরও অর্ধনগ্ন অবস্থায় কোমরে দড়ি পরিয়ে রাস্তায় হাঁতায় বলে অভিযোগ ওঠে।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই এবং এই ধরনের আচরণের ক্ষেত্রে আইনগত ভিত্তি কী ছিল, তা জানতে চেয়েছে কমিশন। তাদের স্পষ্ট বক্তব্য, পুলিশের এই ধরনের আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনার সূত্রপাত গত রবিবার সন্ধ্যায়, যখন ১৮ বছরের এক তরুণ তাঁর বন্ধুকে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। সেখানে তাঁকে চুম্বন করার অভিযোগে কিশোরীর পরিবার তাঁদের আটকে রেখে হেনস্থা করে এবং পরে তরুণের বাবাকেও ডেকে এনে বন্দুকের মুখে তিনজনকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *