‘জ্ঞানু মাস্ট গো’: রামলীলা ময়দানে বিরোধী জোটের মেগা সমাবেশ, রাজধানী জুড়ে দিল্লি পুলিশের কড়া নজরদারি! – এবেলা

‘জ্ঞানু মাস্ট গো’: রামলীলা ময়দানে বিরোধী জোটের মেগা সমাবেশ, রাজধানী জুড়ে দিল্লি পুলিশের কড়া নজরদারি! – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কেন্দ্রকে চাপে ফেলতে বড় পদক্ষেপ নিল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। আজ রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত হচ্ছে তাঁদের এই বিশেষ সমাবেশ। জানা গেছে, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ রাজনৈতিক নেতাদের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন ছাত্র সংগঠন আইসা ও নবগঠিত ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। রামলীলা ময়দানে লাখখানেক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, পূর্বে অনুমতি না থাকলেও পরবর্তীতে এই জনসভার অনুমোদন দেয় প্রশাসন। তবে এই একই দিনে বিজেপি শিখ দাঙ্গা ইস্যুতে পাল্টা মিছিল ঘোষণা করায় দিল্লির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যানজট নিয়ন্ত্রণে মধ্য দিল্লিতে ব্যাপক ট্র্যাফিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নেতাজি সুভাষ মার্গ, রাজঘাট, দিল্লি গেট ও অজমেরি গেটসহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ট্র্যাফিক ডাইভারশন চালু করেছে পুলিশ। পাশাপাশি রামলীলা ময়দানের চারপাশে সাধারণ যাত্রীদের সুবিধার্থে ও যান চলাচল স্বাভাবিক রাখতে সেন্ট্রাল রেঞ্জ জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক কর্মী। কনট প্লেসের মিন্টো রোড থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও বিরোধী সমর্থকরা যোগ দিতে শুরু করায় পুরো রাজধানী জুড়েই এখন চরম তৎপরতা বিরাজ করছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *