সাড়ে ৯০০ কোটি টাকার মালকিন ঐশ্বর্যা! জন্মদিনে ফাঁস সম্পত্তির আসল হিসাব! – এবেলা

এবেলা ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্যা রায় বচ্চন তাঁর ৫৪তম জন্মদিন উদ্যাপন করছেন। প্রায় তিন দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনে তিনি ভারতীয় সিনেদুনিয়া ছাপিয়ে আন্তর্জাতিক স্তরেও এক পরিচিত মুখ হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি একাধিক নামী আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগের সুবাদে তাঁর আর্থিক প্রতিপত্তিও আকাশছোঁয়া। হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন আমেরিকান ডলারে দাঁড়িয়েছে, যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে।
চলচ্চিত্রের পাশাপাশি প্রযোজনা এবং বিজ্ঞাপনের দুনিয়া থেকে বচ্চন দম্পতির আয়ের উৎস বেশ সমৃদ্ধ। ভারতসহ দেশের বাইরেও তাঁদের একাধিক বিলাসবহুল সম্পত্তি ও অ্যাপার্টমেন্ট রয়েছে। যার মধ্যে দুবাইয়ের একটি বিলাসবহুল ভিলার দাম প্রায় ১৬ কোটি টাকা। ২০২৩ সালে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান ২’ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গেলেও, মার্জার সরণি থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাঁর উপস্থিতি এখনও সমানভাবে উজ্জ্বল।
