বলিউডের বাদশাহর জন্মদিনে মন্নতের বাইরে উপচে পড়া ভিড়, ভক্তদের জন্য কিং খানের বিশেষ বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ
২ নভেম্বর ৬১ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, প্রিয় তারকার জন্মদিন উদ্যাপন করতে তাঁর বান্দ্রার বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফ্যান। নিরাপত্তার কারণ আর সংস্কার কাজের জন্য এবার মাঝরাতে ব্যালকনিতে এসে ফ্যানদের দেখা না দিলেও, নিরাশ করেননি তিনি। মন্নতের বাইরে হাতে লেখা বিশেষ বার্তা এবং প্রজেকশনের মাধ্যমে ফ্যানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিং খান। সমুদ্রমুখী মন্নতের দেওয়ালে ভেসে ওঠে তাঁর আসন্ন ছবি কিং-এর থিমে সাজানো নানা ভিজ্যুয়াল ও বিখ্যাত ডায়লগ, যা উপস্থিত জনতাকে মুগ্ধ করে।
জন্মদিনের এই বিশেষ দিনে রিলিজ করা হয়েছে কিং ছবির নতুন গান তু মিল যায়ে, যেখানে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর গাওয়া এই গানে বিশেষ র্যাপ যুক্ত করেছেন এড শিরান। পরে দক্ষিণ মুম্বইয়ের তাজ হোটেলে পরিবার নিয়ে একটি প্রাইভেট পার্টি করেন অভিনেতা। আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বজুড়ে মুক্তি পেতে চলা সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন থ্রিলার দেখতে এখন থেকেই দিন গুনছেন অনুরাগীরা।
