তৃণমূলের ভুল শুধরে শিল্পে নতুন দিশা! বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ রাজ্যের – এবেলা

তৃণমূলের ভুল শুধরে শিল্পে নতুন দিশা! বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ রাজ্যের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে ও নতুন লগ্নিকারীদের আকৃষ্ট করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী লক্ষ্মীবারে নতুন শিল্পনীতি ও জমিনীতি ঘোষণা করতে চলেছে সরকার, যেখানে ন্যূনতম ১০০ কোটি টাকার বড় বিনিয়োগে থাকবে আকর্ষণীয় ইনসেনটিভ এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুনির্দিষ্ট বার্তা। পূর্ববর্তী সরকারের বাতিল করা ইনসেনটিভ নীতি ফিরিয়ে এনে প্রায় ১৮ হাজার কোটি টাকার বকেয়া সংক্রান্ত সমস্যার সমাধানের পথ যেমন সুগম করা হচ্ছে, তেমনই নতুন নীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর ও ডেটা সেন্টারের মতো অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

রাজ্যে শিল্পের জমি সংক্রান্ত জটিলতা কাটাতে বলপ্রয়োগের বদলে সরাসরি বাজারমূল্যে বা ক্ষেত্রভেদে সর্বোচ্চ ২.৫ গুণ বেশি ক্ষতিপূরণ দিয়ে জমি কেনার নীতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অব্যবহৃত ও বন্ধ কারখানার জমি পুনরুজ্জীবিত করার পাশাপাশি জমি বরাদ্দের তিন বছরের মধ্যে উৎপাদন শুরু করা বাধ্যতামূলক করার মতো কড়া নিয়ম আনা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচানোর পাশাপাশি উত্তরবঙ্গে অতিরিক্ত ইনসেনটিভ দেওয়ার প্রস্তাব ক্যাবিনেটের অনুমোদন পেয়েছে। শিল্পে নতুন জোয়ার আনতে সরকারের এই ইতিবাচক ত্রিমুখী বার্তা সার্বিক অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *