গঙ্গার নীচ দিয়ে এসপ্লানেড থেকে ডায়মন্ড হারবার মেট্রো! মুম্বইয়ের আদলে মেগা প্রজেক্টের ঘোষণা অগ্নিমিত্রার – এবেলা

গঙ্গার নীচ দিয়ে এসপ্লানেড থেকে ডায়মন্ড হারবার মেট্রো! মুম্বইয়ের আদলে মেগা প্রজেক্টের ঘোষণা অগ্নিমিত্রার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে মুম্বইয়ের মেরিন ড্রাইভের আদলে একটি মেগা প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। গঙ্গার দুই পারকে আধুনিক মানের করে সাজাতে ডায়মন্ড হারবার থেকে এসপ্লানেড পর্যন্ত মাটির তলা দিয়ে মেট্রো পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি এই উচ্চাভিলাষী পরিকল্পনার কথা প্রকাশ করেন, যা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) পাঠানো হয়েছে।

এই বিশাল প্রকল্পে কেবল ঘাটগুলি সৌন্দর্যায়ন করাই নয়, বরং উপরে ফোর-লেন হাইওয়ে, সাইকেল ট্র্যাক এবং হাঁটার জন্য আলাদা পথ তৈরির রূপরেখা রাখা হয়েছে। সাইকেল ট্র্যাক নির্মাণের বিষয়ে নেদারল্যান্ডের একটি সংস্থার সঙ্গেও প্রাথমিক আলোচনা চলছে। একাধিক সরকারি দপ্তরের সমন্বয়ে এবং বিশাল বাজেটের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের পরিকাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *